Posts

ভ্যান গগের কান : মলয় রায়চৌধুরীর ডিটেকটিভ উপন্যাস

Image
  ভ্যান গগের কান :  মলয় রায়চৌধুরীর রহস্যোপন্যাস                         পিচ্চির রোজনামচার খাতায় এসিপি রিমা খান যা পেয়েছেন, খুঁটিয়ে পড়ছেন, নোট নিয়ে রাখছেন, যুবকটা কেমন করে কবে কোথায় হারিয়ে গেল, নাকি খুন হল, তা তাঁর আন্ডারে গোবরঘাট থানা ইনভেস্টিগেট করছে, এখনও নির্ভরযোগ্য ক্লু পায়নি অনুসন্ধানকারী অফিসার ভোম্বোল সোম, যাকে উনি ভোমসো বলে ডাকেন ।            রিমা খানের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে, চুল তেমনই বয়কাট, তবে নুনমরিচের ছোঁয়া, কোনো গয়না পরেন না, কেবল ডান হাতে একটা স্টেনলেস স্টিলের অমৃতসরি নোয়া, অপরাধীদের থেকে কবুলতি আদায়ের জন্য । সিগারেট ফোঁকা ছাড়তে পারেননি, দিনে কুড়িটা । সিভিল ড্রেসে থাকলে জিনস আর টপ, শীতকালে রাতের বেলায় হুডি । পুরোনো বুলেট মোটর সাইকেলটা, যেটায় চেপে নোংরা পরি নামে পপুলার কুখ্যাতি পেয়েছিলেন, দান করে দিয়েছেন রজত মণ্ডলকে, যে তাঁর সাকরেদ কন্সটেবল ছিল, যখন তিনি এক অপরাধীকে পেঁদিয়ে মেরে ফালার দায়ে সাসপে...